সাভারে একটি কারখানার কেমিক্যালযুক্ত কালো পানি পাশের একটি মৎস্য খামারে প্রবেশ করায় প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এতে করে চরম ক্ষতির মুখে পড়েছেন খামারের মালিক ও সংশ্লিষ্ট খামারিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার বর্জ্য পানি হঠাৎ করে খামারের পুকুরে ঢুকে পড়লে পানির রং কালো হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুকুরের মাছ ভেসে উঠতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অধিকাংশ মাছ মারা যায়। এতে খামারির প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারি জানান, দীর্ঘদিন ধরে তিনি এই খামারে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্য পানির কারণে মুহূর্তের মধ্যে তার সব পরিশ্রম নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও খামারিরা। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ ও কৃষি খাতের জন্য এটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সাঈফ মাহামুদ 










