
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ মে রাত ১০টা ৩০ মিনিটে ধামরাই থানার বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আকাশ হোসেন ওরফে আকাশ চন্দ্র বিশ্বাস (২৯) এবং মোঃ রুবেল (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আকাশ হোসেন ধামরাইয়ের মহিষাসি এলাকার বাসিন্দা এবং রুবেল মহিষাসি পূর্বপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম : 










