ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মডেল মসজিদের পাশে অবৈধ হকার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

সাভারে সরকারি খাস জমিতে অবৈধভাবে হকার বসানোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে সাভার মডেল মসজিদের পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অভিযান চলাকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও হকারদের সরিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানের সময় হকারদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, “এটি সরকারি খাস জমি। অবৈধভাবে এখানে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। তবে আসন্ন ঈদকে সামনে রেখে আপনাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত বসার স্থান ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”
এসময় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা ও সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ট্যাগ:

আপডেট সময়: ০৬:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬