ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ওজনে কম দিয়ে আটা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে অর্থদণ্ড

 ধামরাই :ঢাকার ধামরাইয়ে ওজনে কম দিয়ে আটা বিক্রির দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে ধামরাই উপজেলার একটি বাজার এলাকায় উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​ভোক্তা সাধারণের সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
​অভিযান চলাকালে একটি আটার দোকানে পরিমাপ তদারকি করতে গিয়ে দেখা যায়, প্রতি প্যাকেটে নির্ধারিত ওজনের চেয়ে বেশ কম পরিমাণে আটা সরবরাহ করা হচ্ছে। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি বলেন, “সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা সবসময় মাঠে আছি। ওজনে কম দেওয়া একটি জঘন্য প্রতারণা ও গর্হিত অপরাধ । নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে আমরা একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তুলতে চাই।”
​অভিযানস্থলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
​”আমরা লক্ষ্য করছি কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রমে সর্বদাই যুক্ত থাকে। বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা ওজনে কারচুপি বরদাস্ত করা হবে না। আজ একজনকে জরিমানা করা হয়েছে, তবে ভবিষ্যতে অপরাধের মাত্রা বিবেচনায় প্রয়োজনে দোকান সিলগালা ও জেল হাজতে পাঠানো হবে। জনস্বার্থে ধামরাই উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি উপজেলার প্রতিটি বাজারে অব্যাহত থাকবে।”
​ধামরাইয়ের স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাইফুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন,”বাজারে অনেক সময় আমাদের ঠকানো হয়, কিন্তু বলার জায়গা থাকে না। আজকের এই জরিমানার ফলে অন্য ব্যবসায়ীরাও সতর্ক হবে। আমরা চাই প্রশাসন নিয়মিতভাবে বাজার মনিটরিং করুক।”
​বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের প্রশাসনিক তৎপরতা চলমান থাকলে বাজারে পণ্যের সঠিক ওজন ও মূল্য নিশ্চিত করা সম্ভব হবে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পাবে।
​প্রশাসনের এই তদারকি দেখে বাজারে উপস্থিত সাধারণ ক্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয়রা মনে করছেন, ইউএনও এবং এসিল্যান্ড নিজে মাঠে থেকে নিয়মিত তদারকি করলে ব্যবসায়ীদের মধ্যে ভীতি কাজ করবে এবং ওজনে কারচুপি বন্ধ হবে।
উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান ধামরাইয়ের সাধারণ ভোক্তাদের মনে আস্থার সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে ধামরাইয়ের সকল ইউনিয়নে পরিচালনা করা হবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬