ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা

ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ৬ মে ২০২৬ (বুধবার) দিনের একটি বড় সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। ধামরাই জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকেন্দ্রের উন্নয়ন ও মেরামত কাজের স্বার্থে টানা ৯ ঘণ্টা এই লোডশেডিং কার্যকর হতে পারে।
​কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
​ধামরাই উপকেন্দ্রের ৫টি ফিডারের (DH-2B, DH-5E, DH-6F, DH-7G ও DH-9I) অধীনে থাকা এলাকাগুলোতে এই বিভ্রাট ঘটবে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তালিকা নিচে দেওয়া হলো,
​ ধামরাই বাজার, বড়বাজার, কায়েতপাড়া।
​বিজয়নগর, আইঙ্গন, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, ভারারিয়া, হাটিপাড়া।কুমড়াইল, হাসপাতাল এলাকা, কুমড়াইল ঋষিপাড়া, উত্তর ইসলামপুর, লাকুরিয়া পাড়া, হুজুরীটোলা, পাঠানতোলা, ইকুরিয়া ও দক্ষিণপাড়াসহ পার্শ্ববর্তী এলাকা।
​ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই সাময়িক রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি। ইতোমধ্যে গ্রাহকদের আগাম সতর্ক করতে এলাকায় মাইকিং এবং মোবাইলে মেসেজ পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।
​”রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ সচল করা হতে পারে।”
— ধামরাই বিদ্যুৎ কর্তৃপক্ষ
​​টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ না থাকার সম্ভাবনা থাকায় গৃহস্থালি কাজ (যেমন: পানি তোলা) এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো সকাল ৮টার আগেই চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ট্যাগ:

আপডেট সময়: ১০:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬