ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সানিক্স কাপে খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি

জাপানে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লিগে অংশ নিতে ২১ সদস্যের বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টায় জাপানের উদ্দেশে যাত্রা করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
জাপানের ফুকুওকা শহরে আগামী ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক লিগ। এতে জাপানের ১৩টি দলসহ বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক তিনটি বিদেশি দল অংশগ্রহণ করবে।
দলে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন বিকেএসপির জাইকা কর্মসূচির জাপানি কোচ কাই তাগুচি।
টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। বিকেএসপি দল ‘ডি’ গ্রুপে জাপানের আরও তিনটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এর আগে ইতালির এসি মিলান ইয়ুথ, ইন্টার মিলান ইয়ুথ, নেদারল্যান্ডসের আয়াক্স ইয়ুথসহ চীন, কোরিয়া ও জাপানের অনূর্ধ্ব-১৭ জাতীয় দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
এর আগে গত বছর জাপানের মুনাকাটা সিটিতে অনুষ্ঠিত ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশ নেয় বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল। সেখানে তিনটি ম্যাচে তারা একটি জয়, একটি ড্র ও একটি পরাজয়ের ফল অর্জন করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলার জন্য আয়োজক কমিটি বিকেএসপিকে চলতি বছরের সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়।
এদিকে ওই টুর্নামেন্টে অংশ নেওয়া বিকেএসপির খেলোয়াড়দের প্রায় সবাই পরবর্তীতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে সুযোগ পান। সর্বশেষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রথম একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন বিকেএসপির।
এর ফলে জাতীয় দল সাম্প্রতিক দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা ভবিষ্যতে জাতীয় দলকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
ট্যাগ:

সানিক্স কাপে খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি

আপডেট সময়: ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬