
ধামরাইয়ে কুল্লা ইউনিয়নে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কুল্লা ইউনিয়নে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির মতো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে একটি চক্র। তারা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
এ সময় বক্তারা দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম ও মো. বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আশরাফুল আলম 










