
আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ফেয়ারডিলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই মোঃ সাহাদাৎ হোসেনসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এসময় তার হেফাজত থেকে ভারতীয় তৈরি ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম কামরুজ্জামান (৪০)। সে চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জের এরফান আলীর ছেলে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, গ্রেপ্তার কামরুজ্জামান একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ ৬টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা আলামতসহ গ্রেপ্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাউফুর রহমান পরাগ 










