
বিএনপির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং বিএনপির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সংবাদসংস্থাকে বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনৈতিক উপস্থিতি নিশ্চিত করার জন্য এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তী সরকার ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সউদী আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
রিপোর্টারের নাম 















