
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু গুরুতর অসুস্থ অবস্থায় এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত লিভারের সমস্যা জনিত রোগে ভুগছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু দীর্ঘদিন যাবত লিভার সংক্রান্ত জটিলতায় চিকিৎসা করে আসছিলেন। দুইদিন আগে শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে যাওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।
রাউফুর রহমান পরাগ 










