ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা শিশুর মৃত্যুর অভিযোগ

হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার কারণে সীনা মনি (৩ বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে দাবি করেছেন তার পরিবার।
নিহত শিশুর অভিভাবক ইমরান নাজির অভিযোগ করে বলেন, মৃত্যুর পরও হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির লাশ হাসপাতালেই আটকে রেখে দায় এড়ানোর চেষ্টা করছে এবং ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ এখনো কোনো কার্যকর সমাধান দিতে পারেনি বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় শিশুটির পরিবার চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সেন্ট্রাল হসপিটাল এর কর্তৃপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি।
ট্যাগ:

আপডেট সময়: ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬