
আসন্ন নির্বাচনে বিজয়ী হলে সাভার থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূলে ১০০ দিনের কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শনিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নে পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা জানান।
তার পাশাপাশি তিনি আরো জানান বিএনপি একটি পরীক্ষিত দল আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত কাজ করব। কিন্তু একটি দল যারা কখনো ২০ টির বেশী আসন পাননি তারা নাকি সরকার গঠন করবে। সাধারণ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় আমরা দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্য নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছি, যা বাস্তবায়ন করার লক্ষ্য কাজ করে যাচ্ছি।
এ সময় সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জাহেদুল ইসলাম জাহেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা ।
রিপোর্টারের নাম 










