ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানালেন ছাত্রদল নেতা মোহাম্মদ তমিজ উদ্দিন

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

আজ সকালে এক বক্তব্যে তিনি বলেন, একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাঁকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব প্রচারণার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ছাত্রদল নেতা মোহাম্মদ তমিজ উদ্দিন জানান, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজপথের আন্দোলনে জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন এবং জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেও সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন।

তিনি আরও জানান, তাঁর প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন পেলে আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ আগ্রহ প্রকাশের পর সাভারবাসীর ভালোবাসা ও সমর্থন দেখে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তমিজ উদ্দিন বলেন, যে বিষয়গুলো নিয়ে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেসব ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

তিনি সাভার উপজেলার সর্বস্তরের জনগণের উদ্দেশে বলেন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য যাচাই করার আহ্বান জানাচ্ছি। আমি এসব মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ট্যাগ:

আপডেট সময়: ১১:৪২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬