ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উপলক্ষে ঢাকার সাভারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাভারের আয়োজনে শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাভার উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. কাবুল খান। এ সময় বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোয়ালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোবারক হোসেন।

কর্মসূচিতে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. মান্নান হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম।

ট্যাগ:

আপডেট সময়: ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬