ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় মো. আমিনুল ইসলাম নিলয় (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নিলয়ের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিউল আলম সোহাগ।

গ্রেপ্তার মো. আমিনুল ইসলাম নিলয় ঢাকার আশুলিয়ার পানধোয়া এলাকার মো. সাইফুল ইসলাম (ড্রাইভার) ও রুমা আক্তারের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়নের অনুসারী ছিলেন এবং পাথালিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলা চালানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিলয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে হামলা চালানোসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ৬ মে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে নিলয়সহ পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়াও ধর্ষণ, নারী নির্যাতন ও মাদকসংক্রান্ত মামলার পাশাপাশি চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগ:

আপডেট সময়: ১২:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬