
সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া থেকে তিনজন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম জানান, আজ বুধবার ভোর রাতে তেঁতুলঝোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের সদস্য মনির মোল্যা (৪২), শহিদুল ইসলাম ওরফে বাবু (৩৫), ও নাজমুল হাসানকে (২৩), গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীরা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি/ছিনতাই সাথে সম্পৃক্ততা রয়েছে।
ধৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় যে, মোঃ মনির মোল্যা (৪২), এর বিরুদ্ধে ০১ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 












