ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ​

গাজীপুরের কোনাবাড়িতে শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিভিন্ন দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ওই সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলকারী পথচারী ও গাড়ি চালকরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ)’র শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়,পূজার সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন শ্রমিকরা। তাদের দাবি, কারখানার অন্য শাখা তিন দিন ছুটি দিয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ) এই শাখায় একদিন ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ট্যাগ:

গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ​

আপডেট সময়: ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬