ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ভাঙচুর ও টাকা লুটের মামলায় সন্ত্রাসী রবিন গ্রেফতার

বসতঘরে ঢুকে ভাঙচুর, ধারালো অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে নগদ তিন লাখ টাকা লুট এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে আশুলিয়ায় মো. রবিন খন্দকার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাদাইলের কাঁঠালতলা মোড় এলাকায় এক বাড়ির ম্যানেজার ও তাঁর পরিবারের ওপর এ হামলার ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (১৬ অক্টোবর) ভোর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। রবিনের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রেফতার রবিন খন্দকার আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার আব্দুল আউয়াল খন্দকারের ছেলে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম-৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. আব্দুল জলিল খালিফা (৫৫) ভাদাইলের কাঁঠালতলা মোড়ের কবির খান মার্কেটের ম্যানেজার। পাশাপাশি সেখানে ‘জান্নাতী হেয়ার কাটিং’ ও ‘জ্যোতি হেয়ার কাটিং’ নামে দুটি সেলুন পরিচালনা করেন তিনি। স্ত্রী জেসমিন বেগমকে নিয়ে মার্কেটসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন জলিল।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৪ অক্টোবর বিকেল পাঁচটার দিকে রবিন খন্দকার জলিলের বসতঘরে ঢুকে ধারালো বঁটি দিয়ে আলমারি, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় বাধা দিলে জলিলের স্ত্রীর গলায় বঁটি ধরে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আলমারিতে রাখা বাড়ি ও মার্কেটের ভাড়া আদায়ের তিন লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় রবিন খন্দকারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভাদাইল এলাকায় রবিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ:

আপডেট সময়: ০৯:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬