ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের সেবার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবো : সেজুতি হোসাইন

মানুষের সেবা ও এলাকার উন্নয়নে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সেজুতি হোসাইন।

আজ মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমি গণ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছি।
আমি ঘুঘুদিয়া গ্রামের পাথালিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
বর্তমানে আমি সাভারে বসবাস করছি, একজন নারী রাজনীতিবিদ হিসেবে আমি নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখি।

আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমি আপনাদেরই একজন-আপনাদের দোয়া, পরামর্শ ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

আমার স্বপ্ন শুধু একটি পদ অর্জন নয়, আমি চাই সাভারের কোনো অসহায় নারী যেন সহায়তার অভাবে পিছিয়ে না পড়েন, কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না যান, প্রবীণ ও প্রতিবন্ধী মানুষ যেন অবহেলিত না হন। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবায় মানুষের সমস্যা তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়াই আমার অগ্রাধিকার।আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে একটি মানবিক, নিরাপদ ও সুন্দর সাভার গড়তে চাই।

ট্যাগ:

আপডেট সময়: ০৫:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬