
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে শুরু করে ৫ ধাপে সম্পন্ন করার একটি সম্ভাব্য পরিকল্পনার কথা জানা গেছে। এ পরিকল্পনা অনুযায়ী, নির্বাচন শেষ হতে পারে ২৭ মে। তবে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক তফসিলের জন্য অপেক্ষা করতে হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে
স্টাফ রিপোর্টার 













