ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিক্সা বন্ধের প্রতিবাদে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল অটোচালকরা

গ্রেপ্তার ৪ নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে এই বিক্ষোভ শুরু হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সরকারকে উদ্দেশ্য করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে চারজন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।

ট্যাগ:

আপডেট সময়: ০২:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬