
সাভারের বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ শনিবার সকালে পাঁচ বনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির উক্ত এলাকার মৃত আলী আহমেদের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক মনিরুজ্জামান মনির এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 












