ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব জাবি গড়ে তুলবো : নবনিযুক্ত ভিসি ড. মোঃ নুরুল ইসলাম

সবার সহযোগীতায় র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড.মোঃ নুরুল ইসলাম।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে তিনি নতুন উপাচার্যের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান।

এসময় তিনি আরও বলেন,আমাদের যে কাঠামো রয়েছে শিক্ষার্থীদের নিয়ে একটি মডেল কাঠামো গড়ে তুলে আইন শৃঙ্খলা বাহিনীর সহয়তায় ক্যাম্পাস মাদক মুক্ত করা হবে বলেও বলেন তিনি।

এসময় বিদায়ী উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান,উপ-উপাচার্য প্রশাসন নজরুল ইসলাম উপ-উপাচার্য শিক্ষা শাসছুল আলম সেলিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ ১৯ তম উপাচার্য নিয়োগের কথা জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো। জাবিতে নিয়োগ পাওয়ার আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ট্যাগ:

আপডেট সময়: ০৬:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬