
আশুলিয়ায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ৭ যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে তাদেরকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে তাদেরকে এ সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন, রাকিবুল ইসলাম রনি, নুরুল ইসলাম, কাসেম, রফিকুল ইসলাম, আসিফ, রাশেদুল ইসলাম ও বাবু শেখ।
পুলিশ জানায়, সকালে ওই ৭ যুবক আশুলিয়ার নিরিবিলি এলাকায় প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা সেবন কালে গোপন সংবাদের ভিত্তিত্বে তাদেরকে গ্রেপ্তার করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদেরকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড প্রদান করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্টাফ রিপোর্টার 











