ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে থামছে না অটোরিকশার উল্টোপথে চলাচল, ভোগান্তিতে যাত্রী ও পথচারী

সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের সড়কে কিছুতেই থামছে না অটোরিকশার উল্টোপথে চলাচল। নিয়ম-নীতি উপেক্ষা করে প্রতিনিয়ত উল্টোপথে অটোরিকশা চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, পথচারী ও অন্যান্য যানবাহনের চালকেরা।

আজ সোমবার রাত ৮ টায় সরেজমিনে দেখা যায়, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ব্যস্ত সড়কে যানবাহনের চাপের মধ্যেই বেশ কিছু অটোরিকশা নির্ধারিত পথ ব্যবহার না করে উল্টোপথে চলাচল করছে। এতে বিপরীত দিক থেকে আসা বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানামার সময় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

বাসস্ট্যান্ডের এক পথচারী বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টোপথে আসা অটোরিকশার কারণে আতঙ্কে থাকতে হয়। একটু অসতর্ক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নিয়মিত যাতায়াতকারী এক যাত্রী বলেন, অটোরিকশাগুলো দ্রুত যাওয়ার জন্য উল্টোপথে চলে আসে। এতে রাস্তা আটকে যায়, যানজটও বাড়ে। ট্রাফিক ব্যবস্থা থাকলেও অনেক সময় চালকেরা তা মানতে চান না।

আরেক ভুক্তভোগী বলেন, বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের চলাচলের জায়গাও অনেক সময় অটোরিকশা দখল করে রাখে। উল্টোপথে চলাচল বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অভিযান ও নজরদারি না থাকায় চালকদের একটি অংশ বেপরোয়া হয়ে উঠছে। তারা উল্টোপথে চলাচল বন্ধের পাশাপাশি নির্দিষ্ট স্ট্যান্ড ও চলাচলের পথ নির্ধারণের দাবি জানিয়েছেন।

সাভার বাসস্ট্যান্ড এলাকার যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে উল্টোপথে অটোরিকশা চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত ট্রাফিক নজরদারি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ট্যাগ:

আপডেট সময়: ১০:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬