
সাভার সুপার ক্লিনিকে সিজার রোগীর ভুতুড়ে বিল বানিয়েছে সুপার ক্লিনিকের কর্তৃপক্ষবলে অভিযোগ করেছেন বিপু নামে একজন ভুক্তভোগী। তিনি অভিযোগ করে বলেন, সিজার অপারেশনসহ ডেলিভারি চার্জ ৬০ হাজার টাকায় চুক্তিতে ভর্তি করি। ডেলিভারির পর নবজাতক শিশুকে ৫ দিন এনআইসিও তে রাখা হয়েছিল বলে ৩ লাখ টাকা হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে। আমি ইতিমধ্যে এক লক্ষ টাকা পরিশোধ করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বাকি ২ লক্ষ টাকার জন্য আমাকে চাপ দিচ্ছে। এদিকে সুপার হসপিটাল কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী করেছে বলে দাবি করে এবং ১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 












