
সাভারে র্যাব পরিচয়ে ২৬ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সকাল ১১ টার সময় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় এ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রেজাউল করিম।
পুলিশ জানায়,গেল ১০ সেপ্টেম্বর সকালে সাভারের হেমায়েতপুর আইএফআইনি ব্যাংক থেকে ব্যাবসায়িক কাজে আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক ২৬ লক্ষ টাকা উত্তোলন করেন। পরে তিনি টাকার ব্যাগ নিয়ে হেমায়েতপুর এলাকায় সাভারমুখী লেন থেকে দক্ষিণ পাশ হতে উত্তর পাশে যাওয়ার সময় প্রাইভেটকারে আসা অজ্ঞাত চারজন র্যাব পরিচয়ে থাকে ধরে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে গতকাল রাতে অজ্ঞাত চারজনকে আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রেজাউল করিম।
টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
রাউফুর রহমান পরাগ 











