
আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির এক সভাপতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর শুক্রবার দুপুরে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর ওসি সাইদুল ইসলাম।
গ্রেপ্তার সাহাবুদ্দিন আহমেদ সাবু (৫৫) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষার গ্রামের মৃত আলি আহমেদের ছেলে।
ডিবি (উত্তর) এর ওসি সাইদুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে সাহাবুদ্দিন আহমেদ সাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপের সক্রিয় ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ওসি আরও বলেন, সাহাবুদ্দিন আহমেদ সাবুকে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় ২২ আগস্ট দায়ের করা মামলায় (নং-২২) গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 










