ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মদিনে আত্মার মাগফেরাত কামনায় সাভার থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, হাজী মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয় এই সময় বিএনপি দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও আপসহীন নেত্রী হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

মিলাদ ও দোয়া মাহফিলে সাভার থানা যুবদল ও ঢাকা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ:

আপডেট সময়: ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬