ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ডিবির বিশেষ অভিযান, ১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০১:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 84

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের নির্দেশনায় এবং ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর পৃথক টিম সাভার, ধামরাই ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

​অভিযানের অংশ হিসেবে, ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. আক্কাস আলী (৫২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট হতে ১ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা এবং মাদক বিক্রির নগদ ২,১৫০ টাকা জব্দ করা হয়।

​অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ রাত ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন পানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. বখতিয়ার গালীব (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পলাতক আসামিদের ফেলে যাওয়া এবং তার হেফাজত হইতে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।

​এছাড়া আরেকটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুমকুমারী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. মোস্তাফিজুর রহমান টুটুল (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়, যার ওজন ০৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

ঢাকা ডিবির বিশেষ অভিযান, ১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময়: ০১:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬