ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাই ও সাভারে পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার ধামরাই ও সাভারে পৃথক অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে সুরুজ আহম্মেদ সবুজ (২৪) ও মো. হেলাল উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডিবির আরেকটি দল এসআই (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সাভার মডেল থানার বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ হোসেনকে (২৪) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সুরুজ আহম্মেদ সবুজের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬