ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকির অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচারের দাবি মামলত খানের

ঢাকার সাভারের হেমায়েতপুরের খানবাড়ি এলাকায় একটি বাড়ি ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে চলমান মামলার জেরে মোঃ মামলত খান বিরুদ্ধে মোঃ আলী হোসেন (ওরফে কালা আলীহোসেন) হয়রানি, প্রাণনাশের হুমকি এবং ৫০ লক্ষ টাকার চাদা দাবির মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মোঃ মামলত খান দাবি করেন, একই এলাকার মোঃ আলী হোসেন (ওরফে কালা আলী হোসেন)-এর সঙ্গে বাড়ি ও জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি জানান, মামলার নম্বর ৫২০/২৫ এবং বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনাধীন।

মোঃ মামলত খানের অভিযোগ, মামলা প্রত্যাহার করতে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, মামলা তুলে নেওয়ার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। এসব প্রচারণার ফলে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা ও মানহানিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং বাড়ি-জমি সংক্রান্ত মূল মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে।

ট্যাগ:

আপডেট সময়: ০৩:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬