ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

গাজীপুরের বহুল আলোচিত ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক প্রধান আসামি হাসিবুল হাসান নাজমুল (২১)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার জিরানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া হাসিবুল হাসান নাজমুল গাজীপুর মহানগরের সদর থানার সামন্তপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর গাজীপুর সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে এবং সহ-আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে হাসিবুল হাসান নাজমুলকে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‍্যাব-৪ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ পলাতক থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ট্যাগ:

আপডেট সময়: ১১:২০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬