ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ধসে পড়া সড়ক নিজ অর্থায়নে সংস্কারে নামলেন মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম

সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজাশন থেকে ঘাসমহল সড়কের সার্ড স্কুল মোড় এলাকায় হঠাৎ সড়ক ধসে একটি পিকআপ আটকা পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ২টায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে সরকারি অর্থায়নে নির্মিত সড়কের মাঝ বরাবর ড্রেন নির্মাণে ত্রুটি এবং টানা ভারী বর্ষণের কারণে মাটির নিচে ক্ষয় সৃষ্টি হয়ে সড়কের বড় একটি অংশ ধসে পড়ে। এতে একটি পিকআপ যানবাহন ধসে যাওয়া অংশে আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ থেকে ৫ বছর আগে সাভার পৌরসভার উদ্যোগে ড্রেন নির্মাণসহ সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার কিছুদিন পর থেকেই রাস্তার বিভিন্ন স্থানে ফাটল ও দেবে যাওয়ার লক্ষণ দেখা দিতে থাকে। সাম্প্রতিক টানা ভারী বর্ষণের ফলে মাটির নিচে ক্ষয় আরও বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত সড়কের একটি বড় অংশ ধসে পড়ে।

আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম, যিনি অতীতে সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট পৌর প্রশাসককে অবহিত করেছেন। একই সঙ্গে নজরুল ইসলাম জানান, নিজ অর্থায়নে রাতেই সার্ড স্কুল মোড় এলাকায় সড়কটির জরুরি মেরামত তিনি নিজে উপস্থিত থেকে করেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত স্থায়ী ও টেকসই সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই সড়কের কারণে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। পাশাপাশি জরুরি সেবার যানবাহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত স্থায়ী ও টেকসই সংস্কারের মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সড়কটির স্থায়ী সংস্কার ও দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ:

আপডেট সময়: ০৫:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬