ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজও সাভারে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজও সাভারে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে মারাত্মক ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। যা সারা দেশের সবার দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মন্তব্যের নিন্দা জানাই। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাই।

তারা আরও বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কাজেই তিনি মন্ত্রিপরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।

এদিকে সড়ক অবরোধের কারণে মারাত্মক ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এ সময় অনেক যাত্রীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করতে দেখা গেছে। এ সময় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে।

আপডেট সময়: ০৪:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬