ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার আশুলিয়া ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (৭ জুলাই) রাতে আশুলিয়ার গোমাইল ও সাভারের উত্তর কলমা এলাকায় অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে গোমাইল এলাকা থেকে আল আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে উত্তর কলমা এলাকায় পৃথক অভিযানে স্বাধীন (২৪), আল-আমিন (৩১) ও মনির হোসেন (২৩) নামে আরও তিনজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ১০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত স্বাধীনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

আপডেট সময়: ১২:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬