ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার পৌর নবনির্বাচিত মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে মেয়রপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নবনির্বাচিত সাভার পৌর মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সাভারস্থ তাঁর বাসভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সাভার পৌর মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিন ও সাধারণ সম্পাদক নাজনিন আক্তার নাজু-এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা লায়ন মো. খোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় আদর্শ ছড়িয়ে দিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ত্যাগ, সাহস ও অবদান দল সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সাভার পৌর এলাকা গড়ে তুলতে এবং জনগণের দোরগোড়ায় সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা সম্ভব।”

সভায় সাভার পৌর মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিন ও সাধারণ সম্পাদক নাজনিন আক্তার নাজু বলেন, নবগঠিত কমিটি আগামী দিনে সাভার পৌর এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করবে। পাশাপাশি দলের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকৌশল, তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের বিকাশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগ:

আপডেট সময়: ০১:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬