ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার ও আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে কারসাজি, দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ

সাভার ও আশুলিয়া অঞ্চলে গত কয়েকদিন ধরে গ্যাস সিলিন্ডার নিয়ে শুরু হয়েছে কারসাজি। সরকার নির্ধারিত ১২৫৩ টাকার গ্যাস সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে ২২০০ টাকা। কি কারনে ১২৫৩ টাকার গ্যাস সিলিন্ডার ২২০০ টাকা বিক্রি হচ্ছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক গণ অসন্তোষ। গেন্ডা এলাকার আব্দুল জলিল বলেন, আমরা অনেকদিন যাবত সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার কিনছিলাম কিন্তু এবার হঠাৎ করে সরকার নির্ধারিত মূল্যে কোথাও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। তিনি এ সময় দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। গেন্ডা স্ট্যান্ডে অবস্থিত জুয়েল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মজিবুল হক বলেন, সরকারের নির্ধারিত মূল্যে আমরা গ্যাস সিলিন্ডার কিনতে পারছি না। আমাদেরকে অনেক বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে কোম্পানি থেকে যার ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আশুলিয়ার জিরানি এলাকায় জহির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জহির মিয়া বলেন, সিলিন্ডার কোম্পানিগুলো সরকারের বেধে দেওয়া নিয়ম না মেনে বেশি মূল্যে আমাদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে তাই আমরা বেশি মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছি। এদিকে গ্রাহকদের অভিযোগ কিছু কিছু গ্যাস সিলিন্ডার বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে গ্রাহকদের বাধ্য করছেন। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিক্রি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

ট্যাগ:

আপডেট সময়: ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬