ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার উপজেলা প্রশাসনের নিরবতায় ভরাট হয়ে যাচ্ছে নয়নজুলি খাল

স্থানীয় প্রভাবশালী মহল কর্তৃক সাভার উপজেলার আশুলিয়া থানা অন্তর্ভুক্ত ইয়ারপুর ইউনিয়নের নয়নজুলি খাল ভরাট করার অভিযোগ উঠেছে দীর্ঘদিন থেকে।
এবিষয়ে একাধিক অভিযোগে বার বার সংবাদ প্রকাশ হলেও খালটি ধারাবাহিকভাবে ভরাট করা হচ্ছে।
যা পরিবেশ ও স্থানীয় জনজীবনের জন্য হুমকিস্বরূপ।

এবিষয়ে নতুন করে একটি অভিযোগ পাওয়া গেছে এ অভিযোগের বিবরণ অনুযায়ী, ইয়ারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোষবাগ ভূঁইয়া পাড়া জামে মসজিদের পেছনের এলাকায় খালটি ভরাট করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মেহেদী হাসান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিতভাবে নিবেদন জানিয়েছেন বলে জানা গেছে । তার দাবি, ইতিপূর্বেও একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নয়নজুলি খালটি এলাকার কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাল ভরাটের ফলে জলাবদ্ধতা, কৃষিজমির ক্ষতি এবং প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবিষয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন ভরাটের কাজ বন্ধ না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত ও সামাজিক সংকট তৈরি হতে পারে।

আলহাজ্ব মেহেদী হাসান তার অভিযোগপত্রে বিভাগীয় কমিশনার (ঢাকা বিভাগ) এবং জেলা প্রশাসক (ঢাকা) কেও বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। তিনিসহ এলাকাবাসী এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো বিষয়টিতে কোনো অগ্রগতি বা তদন্তের তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ভরাটের কাজ এখনো অব্যাহত রয়েছে।

পরিবেশবাদী ও স্থানীয় সংগঠনগুলো বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে তদন্ত ও অবিলম্বে ভরাট বন্ধের দাবি জানিয়েছে। তারা বলেছেন, নয়নজুলির মতো খাল সংরক্ষণ না করলে সাভার ও আশুলিয়া অঞ্চলের পরিবেশগত স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন।

ট্যাগ:

আপডেট সময়: ০৯:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬