
জামায়াতে ইসলামী ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ওয়ার্ড অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজে নৈতিকতা, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার রক্ষা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা আমির অধ্যক্ষ মোহাম্মদ বশির আহমেদ, শিমুলিয়া ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ মোখরেজুল হোসাইন মুকুল, জামায়াতে ইসলামীর মনোনীত শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির,স্থানীয় ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ওয়ার্ড অফিসের মাধ্যমে এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের সঙ্গে দলীয় যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
নুর আলম সিদ্দিকী মানু 










