ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

 ঢাকার ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সুলতান (৫৫) টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, দুপুরের দিকে কাওয়ালীপাড়া থেকে সিএনজিতে উঠে কালামপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সিএনজিটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সং*ঘ*র্ষ হয়। এ সময় সিএনজির সামনে বসে থাকা ওই ব্যক্তি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যাগ:

ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময়: ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬