ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার আর্মি ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান মাদকসহ দুইজন আটক

 সাভারের বেদে পল্লী এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার একটি কুখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। এলাকাটিতে মাদকের দৌরাত্ম্য কোনোভাবেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং প্রায়ই সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এমন অস্থির পরিবেশের মধ্যেই সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল গত রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। শনিবার রাত আনুমানিক ১টার দিকে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত রাত্রিকালীন টহল পরিচালনার সময় বক্তারপুর এলাকায় এক ব্যক্তিকে হেরোইন সেবনরত অবস্থায় দেখতে পায়। টহল দল তাৎক্ষণিকভাবে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম বিকাশ রাজবংশী (২২), পিতা: মহেশ রাজবংশী, ঠিকানা: মাঝিপাড়া, সাভার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বেদে পল্লী এলাকার সাব্বির (২৫) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করে আসছে। গুরুত্বপূর্ণ এ তথ্য পাওয়ার পর টহল দল বিলম্ব না করে সরাসরি বেদে পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সন্দেহভাজন সাব্বির সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও টহল দলের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাজা, মাদক বিক্রির নগদ ৫৯,৯৪০ টাকা এবং
মোবাইল ফোন। আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ট্যাগ:

সাভার আর্মি ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান মাদকসহ দুইজন আটক

আপডেট সময়: ১২:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬