ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ধামরাইয়ে মহড়া ও উদ্ধার কার্যক্রম

 দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ধামরাইয়ে দুর্যোগ বিষয়ক প্রস্তুতির মহড়া ও উদ্ধার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, আগুন নিয়ন্ত্রণ এবং আহতদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরেন। এতে উপস্থিত স্থানীয় জনগণ দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পান।
সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা গড়ে তুলতেই এমন মহড়ার আয়োজন করা হয়েছে।
দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এই মহড়া ও উদ্ধার কার্যক্রম ধামরাইবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে আয়োজকরা জানিয়েছেন।
ট্যাগ:

আপডেট সময়: ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬