ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ৭ দিনের কারাদণ্ড

ঢাকার ধামরাই উপজেলার নওগাঁও চাপিল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় নওগাঁও চাপিল গ্রামের লাল মিয়া, মুন্নাফ খান ও শাহাদাত নামে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রেদওয়ান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে অংশ নেন এসআই বিপুল, এসআই গোলাম মোস্তফা, এসআই আব্দুল সালামসহ সঙ্গীয় ফোর্স। তাদের সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
প্রশাসন জানিয়েছে, ধামরাই উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৭:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬