ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে সড়কে ঝড়লো পুলিশ সদস্যসহ ২ জনের প্রাণ

  • আশরাফুল আলম :
  • আপডেট সময়: ১০:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 158
ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাভার্ডভানটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এছাড়া নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীতমুখি একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক এস আই সুজিত কুমার মৃধা বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিকের মরেদহ ও হাসপাতাল থেকে বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ,কাভার্ডভ্যানটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে।
ট্যাগ:

ধামরাইয়ে সড়কে ঝড়লো পুলিশ সদস্যসহ ২ জনের প্রাণ

আপডেট সময়: ১০:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬