আজ বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া থানা যুবদল নেতা মোঃ শরিফুল ইসলাম শিকদারের উদ্যোগে ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ডে (ভাদাইল) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।এসময় প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব খান উপস্থিত সকলের নিকট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ : 










