
ধামরাই পৌর এলাকায় মশার উপদ্রব দীর্ঘদিন ধরে জনদূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নীরব থাকা পৌরসভা ও উপজেলা প্রশাসনের কারণে স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন। তবে সম্প্রতি এই পরিস্থিতি মোকাবেলায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল উদ্যোগ নিয়েছে।
দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন। বাজার, অলিগলি ও আবাসিক এলাকায় স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে, যাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানো যায়।
ধামরাই পৌরবাসী জানিয়েছেন, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন এবং আশা করছেন, মশার উপদ্রব এখন নিয়ন্ত্রণে আসবে। নাজমুল হাসান বলেন, “আমরা মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছি। আশা করি স্থানীয় প্রশাসনও সহযোগিতা করবে।”
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মশা নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের সচেতনতা অপরিহার্য। স্বেচ্ছাসেবক দলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ধামরাই পৌরবাসী, এবং তারা আশা করছেন এটি দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুলবে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গলিতে গলিতে এই অভিযান অব্যাহত রয়েছে, যেখানে স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তুপ সরানো, জমে থাকা পানি অপসারণ ও স্প্রে কার্যক্রম চালাচ্ছেন, যাতে প্রতিটি পরিবার মশা থেকে সুরক্ষিত থাকে।
আশরাফুল আলম : 










