ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় জুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ

ঝুট ব্যবসা দখলের চেষ্টার অভিযোগে আশুলিয়ায় অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়ার ইসলাম গ্রুপের দি রোজ ড্রেসেস গার্মেন্টস এর সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় চরম আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আহবান জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দি রোজ ড্রেসেস গার্মেন্টস বৈধ ভাবে ডিট করা ঝুট নেওয়ার জন্য কথা বলতে যান রনি ব্যাপারি। এসময় অপর সন্ত্রাসী গ্রুপ বিষয়টি শুনে কারখানার সামনে অস্ত্রের মহড়া চালিয়ে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে ও এলাকায় বেশ কয়েকটি ককটেল সাদৃশ্য বস্ত্রুর বিস্ফোরণ ঘটনায়। এঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় স্থানীয় তাঁতিদল নেতা বকুল ভুইয়া ও তার ছেলে রনি ভুইয়াকে দায়ী করেছেন ভুক্তভোগী রনি ব্যাপারি ।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ট্যাগ:

আপডেট সময়: ০৭:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬