
রোজায় সাভার ও আশুলিয়ায় দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ জনগণ।
পবিত্র রমজান উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সবজি, ডাল, চিনি, তেল, ছোলা ও খেজুরসহ অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় পাইকারি পর্যায়েই দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
এ পরিস্থিতিতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা, যাতে রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। আজ সকালে গেন্ডা বাজারে একজন ক্রেতা বলেন, সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে রোজার মাস শুরু হলে দ্রব্যমূল্যের দাম অর্ধেক পর্যন্ত নেমে আসে আর আমাদের এই বাংলাদেশে অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা পণ্যের দাম দ্বিগুণ করে ফেলে যা খুবই দুঃখজনক। এ সময় তিনি দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধিসহ ভোক্তা অধিকার কর্তৃক বাজারে অভিযানের দাবি জানান।
রাউফুর রহমান পরাগ 










