ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাময়িক ভাবে স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

  • আলী রেজা রাজু
  • আপডেট সময়: ০৭:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 90

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে নতুন সংসদ সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপন সম্পন্ন না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্মৃতিসৌধের মূল ফটকে এ-সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।

সৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথবাক্য পাঠের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে আসতে পারেন। তাদের আগমন উপলক্ষে সৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

নিরাপত্তা ও প্রস্তুতির স্বার্থে এ সময় দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, “প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী একদিন জাতীয় স্মৃতিসৌধে এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এবারও সেই প্রস্তুতির অংশ হিসেবে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।”

তবে কবে নাগাদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন,সে বিষয়ে এখনো চূড়ান্ত তারিখ জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন সম্পন্ন না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

ট্যাগ:

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাময়িক ভাবে স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

আপডেট সময়: ০৭:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬